বড় অঙ্কের অর্থ লেনদেনে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান

বড় অঙ্কের লেনদেনে পুলিশের সহযোগিতা নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন ব্যাংক, বীমাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বড় অঙ্কের অর্থ লেনদেনে ও পরিবহনে পুলিশের সাহায্য নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার। পুলিশ পাহারা দিয়ে নিরাপদে অর্থ পৌঁছে দেবে। প্রয়োজনে নগরবাসীকে নগর পুলিশের ০১৬৭৯১২৩৪৫৬, ০১৭১৩৩৭৩২৪৬ এবং ০৩১-৬৩০৩৫২ ও ০৩১-৬৩৯০২২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।