সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাসন্তী পূর্ণিমায় ১৬তম ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আমশড়া রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে গত শুক্রবার বিকেলে শুরু হয় দুই দিনের এ সম্মেলন। শনিবার প্রভাতি, নগর পরিভ্রমণ ও কীর্তন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। আয়োজকদের একজন সুরেশ চন্দ্র কেরকেটা বলেন, ‘সারা বছর আমরা এ আয়োজনের জন্য অপেক্ষা করে থাকি। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের মানুষও এ সম্মেলনে অংশ নেন। ওরাওঁ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নিমগাছি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক যোগেন্দ্রনাথ টপ্প্য বলেন, বিভিন্ন জাতি-ধর্মের মানুষের অংশগ্রহণে এ সম্মেলন মিলনমেলায় পরিণত হয়।