ভবন উদ্বোধন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কাচিয়ারা উচ্চবিদ্যালয়ের নবনির্মিত দুটি একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে ভবন দুটির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ওই বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে আয়োজিত সভায় আওয়ামী লীগের স্থানীয় নেতা তসলিম মিয়া সভাপতিত্ব করেন। এতে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ কবির আহম্মেদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, ভবন দুটির নির্মাণে ৮৮ লাখ টাকা ব্যয় হয়। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি|