ভবন নির্মাণের কাজ উদ্বোধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেগম নূরুন্নাহার তর্কবাগীশ কলেজে সেমিনার ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। কলেজ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন আবদুল হান্নান খান, সুলতান মাহমুদ মিঞা, শরিফ-উল আলম খন্দকার, ফেরদৌস আলম সরকার, ফিরোজ উদ্দিন খান, আবদুল মোত্তালেব শেখ প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি|