ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির জন্য যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করে সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তাঁরা আজ শুক্রবার রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। এ সময়সীমার পর আর কোনো প্রবেশপত্র সংগ্রহ করা যাবে না। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। খবর বাসসের।