কুড়িগ্রামে জনতা ব্যাংকের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ভলিবল টুর্নামেন্ট হয়েছে। মজিদা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এর উদ্বোধন করেন ব্যাংকের আঞ্চলিক কার্যালয় কুড়িগ্রামের উপমহাব্যবস্থাপক রমেন্দ্র নারায়ণ মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক মো. আবদুল মোনতাকিম, মো. নবীবুর রহমান প্রমুখ। খেলায় কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে আটটি দল অংশ নেয়। নকআউট পদ্ধতিতে খেলায় বিজয় ৭১ ও ধরলা দল ফাইনালে ওঠে।