
বৃহস্পতিবার শাঁখারীবাজারে ১৩৫ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত মোগল আমলের এই ভবনটি ভাঙার কার্যক্রমকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ভবনটির পুনর্নির্মাণ ও
সংরক্ষণের জন্য সরকারের প্রতি রুল জারি করেছেন আদালত। ইতিমধ্যে ভবনটির পেছনের প্রায় সবটুকুই ভেঙে ফেলা হয়েছে। রেখে দেওয়া হয়েছে ভবনের সামনের নকশাখচিত বারান্দার অংশটুকু।