ভারতীয় শাড়ি উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ৬১টি বোতল করেক্স সিরাপসহ একটি মাইক্রোবাস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুজনকে আটক করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন মাইক্রোবাস চালক জাহিনুর আহমদ ও সহযোগী আলমগীর হোসেন। ১৪ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নূরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।