ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন খালেদা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ারও একটি সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ২৭ জুন সকালে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ মঙ্গলবার মধ্যরাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, বৈঠকের সময় ও স্থান আগামীকাল বুধবার জানানো হবে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী সংবাদ সম্মেলনে এসব কথা জানান।