
ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং দুই দিনের সফরে আগামীকাল বুধবার ঢাকায় আসছেন। ঢাকায় ভারতীয় হাইকমিশন আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠকের পাশাপাশি সুজাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাত্ করবেন।