সংক্ষেপ

ভিক্ষুক পুনর্বাসন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে চার ব্যক্তিকে চার লাখ টাকা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)। এ উপলক্ষে গত শুক্রবার উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। কেকেএসের নির্বাহী পরিচালক ফকীর আবদুল জব্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) মানোয়ার হোসেন মোল্যা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম।