ভুতুড়ে হাসপাতাল!

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নে ২০০৬ সালে ১০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল কমপ্লেক্স তৈরি করা হয়েছিল। কমপ্লেক্সে রয়েছে হাসপাতাল ভবনসহ মোট ৪টি ভবন। কিন্তু প্রায় এক শ কাঠা জমির ওপর নির্মিত এই ভবনগুলো গত ৬-৭ বছর ধরে পরিত্যক্ত পড়ে আছে। হাসপাতালের মালামাল কিছু সরিয়ে নেওয়া হয়েছে, বেশির ভাগই চুরি হয়ে গেছে। হাসপাতালে বেড তো দূরের কথা সিঁড়ির রেলিং পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। ভবনগুলো স্থানীয় মাস্তান ও মাদকসেবীদের দখলে চলে গেছে। গত মঙ্গলবার (১৩ আগস্ট ২০১৫) এই ভুতুড়ে হাসপাতাল কমপ্লেক্সের ছবি তুলেছেন আবদুস সালাম। 

ছবি: আবদুস সালাম
ছবি: আবদুস সালাম

হানা বাড়ির মতো শ্রীহীন দাঁড়িয়ে আছে হাসপাতালটি।

ছবি: আবদুস সালাম

 গোটা হাসপাতাল কমপ্লেক্সটি জঞ্জালে ভরে গেছে। 

ছবি: আবদুস সালাম

২০০৬ সালে হাসপাতালটি উদ্বোধন করেন তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। 

ছবি: আবদুস সালাম

হাসপাতালের ওয়ার্ডগুলো খাঁ খাঁ করছে।

ছবি: আবদুস সালাম

হাসপাতালের সিঁড়ির রেলিংগুলোও পর্যন্ত চুরি হয়ে গেছে। 

ছবি: আবদুস সালাম

প্রায় ১শ কাঠা জমির ওপর নির্মিত হয়েছিল এই হাসপাতাল কমপ্লেক্স।