নীলফামারীর ডিমলা উপজেলায় ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার মুক্তিযোদ্ধারা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক মুক্তিযোদ্ধা ছাড়াও স্থানীয় লোকজন অংশ নেন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আবুল কাশেম, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, রশিদুল ইসলাম প্রমুখ।