ভোলার তিনটি উপজেলায় পাঁচটি ওয়ার্ড কেন্দ্রে আজ শনিবার পুনরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।জেলা নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান জানান, ২৯ মার্চ অনুষ্ঠিত হওয়া সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ের ৪ নম্বর কেন্দ্রে, এবং ৩১ মার্চ অনুষ্ঠিত হওয়া লালমোহন উপজেলার রমাগঞ্জের ৫ নম্বর ও বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৫ নম্বর কেন্দ্রে দুই প্রার্থী সমানসংখ্যক ভোট পাওয়ায় পুনরায় আজ শনিবার নির্বাচন হচ্ছে। এ ছাড়া বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৬ নম্বর কেন্দ্র এবং ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৯ নম্বর কেন্দ্রে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।