মঠবাড়িয়ায় চারজনকে কুপিয়ে জখম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দুই গ্রামের চারটি বাড়িতে গত বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা স্বর্ণালংকার, টাকাসহ অন্তত সাড়ে সাত লাখ টাকার মালামাল লুট করেছে। এ ছাড়া ডাকাতেরা চারজনকে কুপিয়ে জখম করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গভীর রাতে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত উপজেলার চিত্রা গ্রামের দুবাই-প্রবাসী মধু মিয়া, তাঁর ভাই আবু মিয়া ও প্রতিবেশী মিঠু মিয়ার ঘরে হানা দেয়। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির লোকজনকে জিম্মি করে ৭০ হাজার টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়।