পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামে মো. ইলিয়াস (৭) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। ইলিয়াস ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ও ইউসুফ হাওলাদারের ছেলে। বুধবার বিকেলে বাড়ির একটি পুকুরে গোসল করতে যায়। এসময় সে পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। সন্ধ্যায় বাড়ির লোকজন পুকুর থেকে ইলিয়াসের লাশ উদ্ধার করে।