মতবিনিময় সভা

সাতক্ষীরায় ‘জেন্ডার সংবেদনশীলতায় আমাদের গণমাধ্যমের অবস্থান’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডেজিনাস নলেজ (বারসিক) এ সভার আয়োজন করে। সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলার ইউএনও মো. আছাদুজ্জামান, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত প্রমুখ।