সংক্ষেপ

মতবিনিময় সভা

নীলফামারী জেলা পরিষদের সম্মেলনকক্ষে বাল্যবিবাহ রোধকল্পে কিশোরী মায়েদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার মতবিনিময় সভা হয়েছে। পল্লীশ্রী নামের একটি বেসরকারি সংস্থা এর আয়োজন করে। সভায় পল্লীশ্রীর কর্মসূচি ব্যবস্থাপক সুরাইয়া আক্তার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন। সভায় বক্তারা বলেন, নীলফামারী সদর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। এখন কোথাও বাল্যবিবাহ হলে তা বন্ধ করা হচ্ছে। কিন্তু এরপরও চুপিসারে বাল্যবিবাহের আয়োজন চলছে। বাল্যবিবাহের কুফল জানা থাকলে অভিভাবকেরা এ ঝুঁকি নেবেন না। এ জন্য জনসচেতনতা বাড়াতে হবে।