রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সোবহানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডি এম জিয়াউর রহমান। এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান, আবদুল গাফ্ফার, মেজবাহুল দুলু, শাহিনুর ইসলাম প্রমুখ।