আখ চাষে উদ্বুদ্ধকরণ এবং আখের ফলন বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া চিনিকলে অফিসার্স ক্লাব টেনিস গ্রাউন্ডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন।
কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (ইক্ষু গবেষণা উন্নয়ন) হাবিবুর রহমান, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, দর্শনা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম আরশাদ আলী প্রমুখ।