জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৪ নভেম্বর পালন উপলক্ষে সিলেটের গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে সিভিল সার্জনের কার্যালয়। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সিভিল সার্জন হাবিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন হিমাংশু লাল রায় প্রমুখ। সভায় জানানো হয়, চলতি বছর জেলার ১২টি উপজেলার ২ হাজার ৫৬৩টি কেন্দ্রে ৪ লাখ ৪৪ হাজার ৯০৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।