মতবিনিময় সভা

সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণে নওগাঁর সাপাহারে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার দুপুরে উপজেলার আদালতা বিজিবি ক্যাম্পে ‘সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি’ শীর্ষক এ সভা হয়। সভায় বিজিবি-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিজিবির রাজশাহী অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন, বিজিবি-১৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইকবাল আকতার, ইউএনও ইফতেখার উদ্দীন শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। গত শনিবার ভোরে আদাতলা সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হন।