সংক্ষেপ

মতবিনিময় সভা

আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু পরিবেশে গ্রহণের লক্ষ্যে গতকাল শনিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা হয়েছে। সভায় এসএসসি পরীক্ষা গ্রহণের বিষয়ে পরীক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তাদের করণীয় সম্পর্কে শিক্ষা বোর্ডের সর্বশেষ তথ্য ও নির্দেশনা উপস্থাপন করা হয়। সভায় পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় ও পীরগঞ্জ বণিক সরকারি বালিকা বিদ্যালয় এসএসসি কেন্দ্রের আওতাভুক্ত ৪১টি বিদ্যালয়ের ইনভেজিলেটর (শিক্ষক/শিক্ষিকা) উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, কেন্দ্রসচিব মো. মফিজুল হক, হালিমা খাতুন প্রমুখ।