এ ক ন জ রে

মতবিনিময়

রক্তস্বল্পতা এবং অপুষ্টি রোধে করণীয় বিষয়ে স্বাস্থ্য শিক্ষা প্রচার অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার এক মতবিনিময় সভা হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম। এতে বক্তব্য দেন জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী, প্রকল্প সহায়ক লুৎফর রহমান প্রমুখ। স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে এবং সমাজ উন্নয়ন কেন্দ্রের (সুখ) সহযোগিতায় এ কর্মশালায় সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও গর্ভবতী নারীরা উপস্থিত ছিলেন।l নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম