মধুমতি ব্যাংক লিমিটেড সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সাহায্যার্থে ১০০টি হুইলচেয়ার প্রদান করেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এসব চেয়ার হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান শেখ সালাউদ্দিন জুয়েল, পরিচালক শেখ ফজলে নূর তাপস, দিদারুল আলম ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান। বিজ্ঞপ্তি।