সংক্ষেপ

মনোনয়নপত্র ক্রয়

বগুড়ার ধুনটে পৌরসভায় প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থীসহ ১৪ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিম মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন করেন। এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে চারজন ও কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র উত্তোলন করেন। উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মচারী জাহিদুর রহমান বলেন, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে।