রাজধানীর স্বামীবাগে ইস্কন মন্দিরে নামহট্ট কনভেনশনের শেষ দিন আজ শনিবার। তিন দিনব্যাপী এই কনভেনশনের আয়োজন করেছে ইস্কন, হরেকৃষ্ণ নামহট্ট, বাংলাদেশ। আজ সকাল আটটায় ভাগবত পাঠ দিয়ে কনভেনশন শুরু হবে। এ ছাড়া সকাল নয়টায় মহাপ্রসাদ, বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বৈষ্ণব সেবা ও বৈষ্ণব সদাচার বিষয় সেমিনার, বেলা ২টায় মহাপ্রসাদ, বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নামহট্ট প্রচার প্রশিক্ষণ ও প্রশ্নোত্তর পর্ব, সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি, সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ১০টায় মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি|