ময়মনসিংহের রিকশাচালক মো. জয়নাল আবেদিনের গড়া মমতাজ হাসপাতালের জন্য ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল বুধবার প্রায় দেড় শ শিক্ষার্থীর উপস্থিতিতে প্রধান শিক্ষক আনোয়ার হোসাইন প্রথম আলোর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আসিফ হোসেনের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, প্রথম আলো নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি আহসান সাদিক, আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সহসভাপতি মোহাম্মদ আলী।