নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন জামে মসজিদের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গত সোমবার রাত আটটার দিকে তিনি ওই কাজের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি এস এম সফিকুল আলম, জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক হাফিজুর রশিদ প্রমুখ।