ব্রাহ্মণবাড়িয়ায় নবনির্বাচিত এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে মারধরের প্রতিবাদে তাঁর সমর্থকেরা গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সোয়া আটটা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।স্থানীয় লোকজন জানায়, আশুগঞ্জের দুর্গাপুর ইউপির সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মাস্টারকে গত সোমবার পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. জিয়াউল করিম খান ও তার লোকজন মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে নবনির্বাচিত চেয়ারম্যানের সর্মথকেরা মহাসড়ক অবরোধ করেন। পরে স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধার অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়।