মহেশখালী উপজেলার শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ, স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়াসে ‘মহেশখালী ফোরাম’ নামে একটি সমাজসেবামূলক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনের প্রথম সভা ১ নভেম্বর নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম চা বোর্ডের সদস্য এম ছিদ্দিক, ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এম এ আউয়াল, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. জাকির হোছাইন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লা মং, নাট্যব্যক্তিত্ব কাওসার চৌধুরী, ব্যবসায়ী নুরুল হুদা ও ব্যাংকার মো. ফোরকান। সভায় সংগঠনের ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে চিকিৎসক আব্দুল কাদের আহ্বায়ক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেমকে সদস্য সচিব মনোনীত করা হয়। বিজ্ঞপ্তি।