ঝিনাইদহের মহেশপুর উপজেলার করিঞ্চা গ্রামের একটি পুকুর থেকে আবদুর রাজ্জাক (২৮) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মহেশপুর থানার এসআই বরুন কুমার জানান, করিঞ্চা গ্রামের জাফর উদ্দিনের বিদেশ-ফেরত ছেলে আবদুর রাজ্জাক কৃষিকাজ করতেন৷ গত বৃহস্পতিবার রাত আটটার দিকে বাজারে যাওয়ার জন্য তিনি বাড়ি থেকে বের হন৷ গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে এলাকাবাসী গ্রামের একটি পুকুরে রাজ্জাকের লাশ দেখতে পান।