মাগুরায় ১৯ জন পত্রিকা বিক্রয়কর্মীকে রেইনকোট দিয়েছে প্রথম আলো। গতকাল রোববার সকালে শহরের সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি চত্বরে রেইনকোটগুলো বিতরণ করা হয়। রেইনকোট পেয়ে বিক্রয়কর্মীরা বলেন, শীত-কুয়াশায় রেইনকোট খুব কাজে আসবে। বিক্রয়কর্মী আকতার হোসেন বলেন, ‘এখন শীতের সঙ্গে থাকে ঘন কুয়াশা। তাই শীত-কুয়াশায় টুপিওয়ালা এই রেইনকোটটি গায়ে দিয়ে পত্রিকা বিক্রি করে বেড়াব। প্রথম আলোকে এ জন্য ধন্যবাদ।’ এ সময় প্রথম আলোর আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান ও প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কবির হোসেন উপস্থিত ছিলেন।