কিশোরগঞ্জের নিকলীতে নৌকাবাইচ প্রতিযোগিতার মহড়া দেওয়ার সময় নৌকা থেকে পড়ে গিয়ে ছেনু মিয়া (৫৫) নামের এক মাঝি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোয়াইজানী নদীতে এ দুর্ঘটনা ঘটে। ছেনু মিয়া উপজেলা সদরের মোহরকোনা গ্রামের বাসিন্দা ছিলেন। আগামী ১৯ সেপ্টেম্বর নিকলীর ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা। এ উপলক্ষেই মহড়া চলছিল। গতকাল বিকেলে ছেনু মিয়া ও তাঁর দল মহড়া দেওয়ার সময় তিনি নদীতে পড়ে যান। নিকলী থানার ওসি মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।