সংক্ষেপ

মাতলামির দায়ে...

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাতলামি করার দায়ে এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমান এ জরিমানা করেন। মো. লুৎফর রহমান বলেন, উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া গ্রামের ট্রাকচালক আবদুল জব্বার (৪৮) কেরানীহাট এলাকায় চোলাই মদ পান করে মাতলামি করছিলেন। এ সময় পুলিশ তাঁকে আটক করে। পরে তিন হাজার টাকা জরিমানা করা হয়।