মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন এবং আইনের কঠোর প্রয়োগ করতে হবে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ফরিদপুরে এক আলোচনা সভায় বক্তারা এ অভিমত দেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে কবি জসীমউদ্দীন হলে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ফরিদপুর অফিস|