নওগাঁ সীমান্ত এলাকায় গত এক বছরে আটক প্রায় ৭৬ লাখ টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে নওগাঁ ৪৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার সকাল ১০টার দিকে নওগাঁ শহরের পার-নওগাঁ এলাকায় বিজিবির দপ্তরে এসব মাদক ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় সাংসদ আবদুল মালেক, বিজিবির কর্মকর্তা কে এম ফেরদাউসুল শাহাব ও জাহিদ হাসান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।