আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার থেকে বিশেষ প্রচারণা শুরু করেছে সিলেটের মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র ‘প্রত্যাশা’। নগরের আম্বরখানায় প্রত্যাশার কার্যালয় থেকে এ প্রচারণার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। প্রত্যাশার ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর আহমদের সভাপতিত্বে প্রচারণা অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, দৈনিক সিলেটের ডাক-এর ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ, চিকিৎসক সিদ্ধার্থ পাল ও সাংবাদিক আফতাব উদ্দিন বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রত্যাশার সদস্য তানভির আহমদ।