মাদকসেবীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নড়াইলের লোহাগড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শিকদার হারুন অর রশিদের ওপর হামলা চালিয়ে এক মাদকসেবীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার লোহাগড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জুলফিকার আলী বাদী হয়ে দুজনের নামে লোহাগড়া থানায় মামলা করেছেন। তাঁরা হলেন স্বর্ণ ব্যবসায়ী প্রবীর রায় (২৮) ও তাঁর বড় ভাই বাপ্পী রায়। লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শিকদার মিজানুর রহমান জানান, একটি মহল ষড়যন্ত্র করে পুলিশ দিয়ে প্রদীপ ও বাপ্পী রায়কে ফাঁসিয়েছে। তাঁরা মাদকসেবী নন। এর পেছনে আরও ঘটনা আছে। ব্যবসায়ীরা এর প্রতিবাদ করবেন।