মাদক বিক্রির দায়ে কারাদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাদক বিক্রির দায়ে ওসমান গনি (৩০) নামের এক যুবককে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও হাসান মর্তুজা এই সাজা দেন। ওসমান ঢাকার ধামরাই উজেলার বাউখণ্ড গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ওসমান দীর্ঘদিন ধরে সাটুরিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছিলেন। গোপনে খবর পেয়ে গত রোববার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে সাটুরিয়ার কাউন্নারা এলাকায় একটি কড়াই কারখানার পাশ থেকে তাঁকে আটক করে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে তাঁর কাছে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।