সিলেটে হেরোইন বিক্রিকালে হাতেনাতে আটক নিজাম উদ্দিন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। গত মঙ্গলবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (চতুর্থ আদালত) জালাল উদ্দিন আহম্মদ এ রায় দেন। নিজাম সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের মইয়ারচরের বাসিন্দা। মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ১৩ জুলাই রাত নয়টার দিকে মইয়ারচরে র্যাব অভিযান চালিয়ে নিজামকে আটক করে।