চট্টগ্রামে মাদক মামলায় দুজনকে চার বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ষষ্ঠ যুগ্ম মহানগর দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন নুরুল ইসলাম ও মাসুদ রানা। এঁদের মধ্যে নুরুল ইসলাম নগরের লালখান বাজার এলাকার যুবদল কর্মী হিসেবে পরিচিত। ষষ্ঠ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মহিউদ্দিন বলেন, চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।