মাদক সেবনের দায়ে দুজনের সাজা

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় মাদক সেবনের অপরাধে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বন্দরের ইউএনও মৌসুমী হাবীব এই আদালত পরিচালনা করেন। সোমবার রাতে রমজান (৩৪) ও মানিককে (৩২) পুলিশ গ্রেপ্তার করে। রমজানকে মাদক সেবনের দায়ে ১৫ দিন এবং মানিককে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল পুলিশ তাঁদের কারাগারে পাঠিয়েছে।