মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক মাদ্রাসাছাত্রীকে (১৫) ধর্ষণে সহায়তা করার অভিযোগে পুলিশ গতকাল সোমবার একজনকে গ্রেপ্তার করেছে। গত শনিবার কমলগঞ্জ উপজেলার একটি চা-বাগানে ধর্ষণের ঘটনা ঘটে।কুলাউড়া থানা থেকে জানা গেছে, শনিবার কুলাউড়া উপজেলার ইউসুফ সদর গ্রামের এক তরুণ (২৮) ও তাঁর স্ত্রী (২৩) বেড়ানোর কথা বলে ওই ছাত্রীকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানে নিয়ে যান। একপর্যায়ে ওই তরুণ বাগানের একটি নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করেন। ওই ছাত্রী বাড়ি ফিরে ঘটনাটি তার মা-বাবাকে জানায়। এ ঘটনায় গত রোববার রাতে ছাত্রীটির বাবা ওই তরুণ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ গতকাল সকালে তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে। পলাতক থাকায় ওই তরুণকে গ্রেপ্তার করা যায়নি।