নাটোরের সিংড়া উপজেলার গুটিয়া গ্রামে গতকাল শুক্রবার সকালে এলাকাবাসী বিলদহর দুলুর মোড় থেকে গুটিয়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন।
সিংড়ার ৫ নম্বর চামারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে দুলুর মোড়ে এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। এতে চামারী ইউপির চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা ও স্থানীয় বঙ্গবন্ধু পল্লি উন্নয়ন সমিতির সভাপতি শাহিনুল ইসলাম বক্তব্য দেন।