মানিকগঞ্জের ছিদ্দিক নগরের পটল ময়দানে আজ মঙ্গলবার পাঁচ দিনের বিশ্ব তালিমে জিকিরের বিশ্ব ইজতেমা শুরু হবে। গতকাল সোমবার মানিকগঞ্জ দরবার শরিফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আগামী শনিবার সকাল ১০টায় আখেরি মোনাজাত হবে। মোনাজাত পরিচালনা করবেন চিকিত্সক ও গবেষক হজরত মাওলানা মুহাম্মদ মনজুরুল ইসলাম ছিদ্দিকী। স্রষ্টার সান্নিধ্য লাভের জন্য ইজতেমায় সবাইকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা। বিজ্ঞপ্তি।