মানিকগঞ্জ সদর উপজেলায় গত ২৪ এপ্রিল এক নারী শ্রমিক (১৮) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে উপজেলার আটিগ্রাম ইউনিয়নের ওই নারী শ্রমিক থানায় মামলা করেছেন।
এ ঘটনায় গতকাল শনিবার সকালে আটিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সামছুল হক প্রামাণিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিচারের কথা বলে নারীকে আইনি সেবা থেকে বিরত রাখা ও ধর্ষণের আলামত নষ্ট করার অভিযোগে মামলায় ইউপি সদস্যকে আসামি করা হয়। আর ধর্ষণের অভিযোগ আনা হয় উপজেলার আলম মিয়া, শহিদ হোসেন, মাসুদ রানা ও সাইফুল ইসলামের বিরুদ্ধে।