মানিকগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টা

মানিকগঞ্জ পৌর এলাকায় সাড়ে চার বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গতকাল শনিবার মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। শিশুটির পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে পৌর এলাকার মো. রাসেল (১৯) প্রতিবেশী ওই শিশুটিকে কৌশলে বাড়িতে নিয়ে যান। এরপর ঘরের ভেতর নিয়ে রাসেল শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে গেলে রাসেল পালিয়ে যান। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির বাবা মামলা করেছেন।