মানিকছড়িতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার রাঙ্গাপানি এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। গতকাল বুধবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই গোলাগুলি চলে। স্থানীয় লোকজন এ কথা জানান।মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী গোলাগুলির সত্যতা নিশ্চিত করে জানান, সম্ভবত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। পাহাড়ের বিবদমান দুই দল জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইউপিডিএফ ও জনসংহতি সমিতি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে।