কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত প্রথম আলোর কর্মী মাহবুব এলাহীর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।মাহবুবের ভাই আবু জাফর জানান, সন্ত্রাসী ও বখাটে ইউনুস মামলা না করার জন্য কয়েকবার হুমকি দিয়েছে। দুই-তিন ধরে সন্ত্রাসীরা পথেঘাটে তাঁর আত্মীয়স্বজনকে শাসিয়ে বলছে, মামলা করলে ভালো হবে না।গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আট-নয়জন মাহবুব এলাহীর ওপর হামলা চালায়। এতে তিনি ও তাঁর ভাই আবু সাঈদ গুরুতর আহত হন।মাহবুব ও তাঁর ভাই সাঈদকে উন্নত চিকিৎসার জন্য গতকাল রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাঁদের আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।